১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে চার-পাঁচশ মানুষের হামলা

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালিয়েছেন। এছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালান সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ   আর জি কর ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছ, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চার থেকে পাঁচশ মানুষ হামলা চালান। সংস্থাটি বলেছে, “তারা ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন।”

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নিজ দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করছে। এছাড়া দখলদার ইসরায়েলের দৌরাত্ব কমাতে এবং লেবানের অখণ্ডতা রক্ষায় কাজ করছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সাধারণ মানুষ তাদের যোদ্ধা হিসেবেই অভিহিত করে থাকে। তবে নিজেদের অধিকার আদায়ের লড়াই করা এসব যোদ্ধাকে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে অভিহিত করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST