১৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক : পড়াশোনা শেষে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নামে মাত্র ভাতা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি। অথচ, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। তাদের ভাতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুনঃ   চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত

এ সময় আন্দোলনের সময় অনেক ডাক্তার সেবা দেয়নি জানিয়ে তিনি বলেন, আন্দোলনে থাকা অনেকের নাম-পরিচয় পুলিশকে দিয়েছে অনেক ডাক্তার। রাজনৈতিক পরিচয়ের কারণেই তারা এমনটা করেছিল। আমার মনে হয়, ডাক্তারদের রাজনৈতিক পরিচয় না থাকাই ভালো।

আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতের বাজেট কম হওয়ায় এই খাতের অবস্থা বেশ শোচনীয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক এই খাতকে ধ্বংস করে দিয়েছেন। ফলে এখন অনেক দরিদ্র মানুষ সঠিক সেবা পায় না।

আরও পড়ুনঃ   লাল-সবুজের পতাকায় আবৃত হয়ে দেশে ফিরলেন হাদি

সরকার এখনও মানুষকে খুশি করতে পারেনি জানিয়ে তিনি বলেন, যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে তাদের পরিবারের অবস্থা ঠিক করতে বা চিকিৎসা করাতে আমরা সফল হইনি। আশা করি, সরকার অন্যান্য সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মানুষের আশা পূর্ণ করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST