১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

লিভ-ইনের প্রস্তাব দেন সাইফ, মায়ের অনুমতি নিতে বলেন কারিনা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের দীর্ঘদিন পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় একে অন্যের প্রেমে পড়েন এই জুটি।

এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন সাইফ-কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মায়ের অনুমতি নিয়েই সাইফের সঙ্গে লিভ-ইনে ছিলেন তিনি। একপর্যায়ে সম্পর্ককে নাম দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

সাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর কি জানতেন কারিনার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর? দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোয়ে উপস্থিত হয়ে এই প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।

যেখানে কারিশমা জানান, সাইফ আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মুঠোফোনে কারিনার কাছ থেকে জানতে পারেন তিনি।

আরও পড়ুনঃ   ‘শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এতকিছু বিচার করে ফেললেন’

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, ‘মুঠোফোনে কারিনা আমাকে কিছু বলতে চায়। কিন্তু তার আগে আমাকে কোথাও বসতে বলে। তবে আমি বুঝতে পারছিলাম না কেন আমাকে বসতে হবে! ওই সময়ে লন্ডনে আমি মার্কেটে কেনাকাটা করছিলাম। তারপর একটি সোফা খুঁজে নিয়ে বসে পড়ি!’

কারিনার কথা শুনে চোখ কপালে উঠে যায় কারিশমার। এ তথ্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, কারিনা বলছিল, ‘বিষয়টি হলো, আমি সাইফের প্রেমে পড়েছি। আমরা একসঙ্গে আছি। আমরা ডেট করছি।’

এ কথা শুনেই আমি শক্ত করে সোফা ধরেছিলাম। কারণ সাইফ আমার বন্ধু এবং সহ-অভিনেতা ছিল, তাই না?

প্রেমের সম্পর্কে জড়ানোর পরপরই কারিনার সঙ্গে লিভ-ইন করার প্রস্তাব দেন সাইফ আলী খান। কিন্তু কারিনা সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার মায়ের (ববিতা কাপুর) কাছে অনুমতি নিতে হবে সাইফের।

আরও পড়ুনঃ   ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব : ফারাহ

তারপর কোনো ভণিতা না করে সোজা কারিনার মায়ের কাছে চলে যান এবং সম্পর্কের কথা সুন্দরভাবে কারিনার মাকে জানান সাইফ আলী খান। শুধু তাই নয়, কারিনার সঙ্গে একসঙ্গে থাকার অনুমতিও চান তিনি।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেছিলেন, ‘সাইফ মাকে বলেছিল, আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই। মা সব শুনে কোনো দ্বিরুক্তি করেননি; বরং রাজি হয়ে যান।’

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST