২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব : ফারাহ

অনলাইন ডেস্ক : বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফাদের একজন ফারাহ খান। তবে এটাই তার একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তার রসবোধ।

সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।

বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সেসব তো বলেনই, খোলাখুলি জানিয়ে দেন নিজের গোপন তথ্যও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।

তাহলে কী সংসারের মায়া ত্যাগ করবেন এই নির্মাতা? না, তেমনটা নয়। কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, ‘কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন?’

আরও পড়ুনঃ   প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

সেই প্রশ্ন শুনেই ফারাহ বলেন, ‘৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব।’

ফারাহর সেই উত্তর শুনে অভিনেত্রী অর্চনা পুরন সিং বলেন, ‘স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না।’ কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, ‘ঠিক আছে, তাই।’

তখন অর্চনা বলেন, ‘৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত।’ তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, ‘ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব।’ অর্চনা পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘তাহলে আরেকটা প্ল্যান আছে…।’ এরপরই মঞ্চে উপস্থিত সবাই হেসে ওঠেন।

আরও পড়ুনঃ   মুক্তির ৩ দিনে ২০০ কোটির ক্লাবে ‘স্ত্রী ২’

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে।

প্রসঙ্গত, ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাদের তিন সন্তান। সবমিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি।

এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST