১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মুক্তির ৩ দিনে ২০০ কোটির ক্লাবে ‘স্ত্রী ২’

অনলাইন ডেস্ক : বলিউড সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি মুক্তির তৃতীয় দিন পার হতে না হতেই ২০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সিনেমা ‘স্ত্রী ২’।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির তৃতীয় দিন ভারতে ১৩৫ কোটি রুপি আয় তুলে নিয়েছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি।

আরও পড়ুনঃ   বিতর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী

এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’।

হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার। গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি।

৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’।

এবার প্রথম সপ্তাহের আয়েও রেকর্ড গড়ার পথে সিনেমাটি। এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।

আরও পড়ুনঃ   বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা।

অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST