১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেই স্বপ্ন ছিল : শাকিব

অনলাইন ডেস্ক : ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এখনো মাস দুয়েকের বেশি সময় বাকি থাকলেও তোড়জোড় শুরু হয়ে গেছে এরই মধ্যে। আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলে নাম লিখিয়ে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছে শাকিবের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যান। আজ ড্রাফট অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন এই সুপারস্টার।

পরে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বলেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। আমরা এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।’

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দলও সাজাতে পেরেছি। আশাকরি নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত আমার মনে হয় আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’-আরও যোগ করেন শাকিব।

আরও পড়ুনঃ   আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

প্লেয়ার্স ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। আর বিদেশি ক্রিকেটারের সংখ্যাটা ছিল আরও বেশি। মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটার এই আসরে খেলার আগ্রহ দেখান। এর মধ্যে থেকে নিজেদের পছন্দমতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঢাকা ক্যাপিটাল
দেশি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST