১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টোর : রাজশাহীর বাঘায় কড়া নিরাপত্তায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হয়েছে। রোববার (১৩ অক্টোবর২৪) পদ্মা নদীর শাখা ডহরী তলা এলাকার নদীর ঘাট-পুকুরপাড় এর আশপাশ এলাকায় পূঁজা বিসর্জনের সময় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ, আনসার সদস্যসহ সিভিল পোষাকধারি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিকেল সাড়ে ৪টা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হয়। শেষ হয় সন্ধ্যার আগে।
সরেজমিন উপজেলার বিসর্জন এলাকার নদীর ঘাট ও পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়,ভ্যানে করে প্রতীমা নেওয়া হয় আনা হচ্ছে বিসর্জনের ঘাটে। ভ্যানের সঙ্গে ছিলেন ভক্তরা। ভ্যান পৌছলেই স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে দেবী দুর্গাকে নামিয়ে নিচ্ছেন। সাত পাক ঘোরানোর পর দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এ সময় ‘জয়,দুর্গা মায়ের জয়’ বলে নারীরা উলুধ্বনি দেন। নদীর ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ও পুকুর পাড় এলাকায় টহল দিচ্ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
বাঘা পৌরসভার নারায়নপুর ঘাটে পরিবার নিয়ে বিসর্জন কার্যক্রমে অংশ নেন কারিগরি শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। সেখানে কথা হলে,তিনি বলেন,এবার দুর্গাপূঁজা ছিল অনেক চ্যালেঞ্জিং। দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। উৎসবে সহযোগিতা করেছে রাজনৈতিক দলের নেত-কর্মীরা। নিরাপত্তাসহ সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও মন্দিরের সাথে সংশ্লিষ্টরা।
অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন,সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো এলাকা। পুলিশ,বিজিবির পাশাপাশি পুলিশের বিশেষায়িত টিম, আনসার সদস্যরা ও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া নৌ এবং ট্যুরিস্ট পুলিশ, সদস্যরা ও দায়িত্বে ছিলেন। প্রস্তুত ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূঁজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপন শেষ করেছি। এবছর উপজেলায় ৪৮টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১টি বেশি।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১২

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৩

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৪

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৫

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৬

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৯

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

২০

Design & Developed by: BD IT HOST