১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আলিয়া ভাটের বিরুদ্ধে টিকিট কারসাজির অভিযোগ দিব্যার

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে টিকিট কারসাজির অভিযোগ আনলেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে ‘হাউসফুল’, অনলাইনেও মিলছে না টিকিট। তবে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা গেছে উল্টো চিত্র- ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। বি-টাউনের অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন।

দিব্যার দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।

জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার (১২ অক্টোবর) দিব্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’

আরও পড়ুনঃ   মালাইকার জীবনে শোক, অন্যদিকে মিষ্টি বিলি করছেন অর্জুন

আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। তবে মুখ খুলেছেন ছবিটির অন্যতম প্রযোজক করণ জোহর। দিব্যার নাম না নিয়েই তাকে একহাত নিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। করণ একটি পোস্টে লিখেছেন, ‘মূর্খদের কোনও জবাব না দেওয়াই সবচেয়ে ভাল।’

নাম না করলেও দিব্যা বুঝতে পারেন, এই পোস্টের নিশানায় তিনিই। অভিনেত্রীও থামার পাত্রী নন। তিনি অপর একটি পোস্টে লেখেন, ‘মূর্খরা সব সময় সত্যি বললে রেগে যায়।’

আরও পড়ুনঃ   ধর্ম পাল্টে ক্ষমা চেয়ে ‘পোস্ট’ গোবিন্দর ভাইঝির

অন্য একটি পোস্টে দিব্যা লেখেন, ‘যেটা অর্জন করে নিতে হয়, সেটা চুরি করলে আপনাকে নীরবতার আশ্রয় নিতেই হয়। আপনার তখন আর শিরদাঁড়া বা গলার জোর থাকে না।’

দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।

ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST