১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাহমুদউল্লাহর এক বলেই বদলে গেছে ম্যাচের ভাগ্য, বললেন রিংকু

অনলাইন ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। গতকালকের ম্যাচের পর আর একটাই ম্যাচ বাকি থাকবে। অবসর ঘোষণার পর দিল্লিতে খেলতে নেমে শেষের শুরুটাও নিশ্চিতভাবেই উপভোগ করেছিলেন তিনি নিজেও। তবে বাংলাদেশের হাতে থাকা ম্যাচটাও খানিকটা ফস্কে গেছে তারই এক নো বলের পরপরই।

ইনিংসের ৯ম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলে নো বল করেন রিয়াদ। তার আগে পর্যন্ত ৮.৩ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৬৬ রান। নো বলে পাওয়া ফ্রি হিটে নীতিশ রেড্ডি লং অনের ওপরে হাঁকিয়েছেন ছক্কা। ম্যাচের মোমেন্টামও বদলে যায় সেখান থেকেই। ২০ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে জমা পড়ে ২২১ রান। তাতে তারা ম্যাচ জেতে ৮৬ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুনঃ   তিন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

মাহমুদউল্লাহর সেই নো বলটাই ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে, এমনটাই মনে করছেন রিংকু সিং। ভারতের এই ব্যাটার ম্যাচ শেষে বলেন, ‘মাহমুদউল্লাহর নো বল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। রেড্ডি ভাই (ফ্রি হিটে) ছক্কা মারে এবং আত্মবিশ্বাস পেয়ে যায়। এরপর সে চালিয়ে গেছে।’

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’

আরও পড়ুনঃ   বিল না পেয়ে রাসিকের সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন ঠিকাদাররা

‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST