৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না: দেবপ্রিয় ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দেশের প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গঠন করা অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না।

বুধবার (৯ অক্টোবর) রাজশাহীর একটি হোটেলের দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত জনশুনানিতে তিনি এই মন্তব্য করেন।

জনশুনানিতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নের জন্য বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। এতে অংশ নিয়ে রাজশাহীর বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকেরা দেশজুড়ে অর্থনৈতিক অনিয়ম, মেগা প্রকল্প, অপ্রয়োজনীয় ফ্লাইওভার, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিটি করপোরেশন এবং ওয়াসার মতো সংস্থার নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

এ সময় ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা লক্ষ্য করেছি, কিভাবে সচিবরা ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদে পরিণত হয়েছেন। অনেকে মনে করেন, শুধুমাত্র ব্যবসায়ীরাই রাজনীতিতে আসেননি, বরং রাজনীতিবিদরাও ব্যবসায় জড়িয়ে গেছেন।

তিনি বলেন, ‘বিগত সময়ে রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছে। যাদের আইন প্রণয়ন করার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। যারা আইন প্রয়োগ করার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। এই বুহগ্রাসী দুর্নীতি আমরা যদি দূর করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনাই কার্যকারী হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনাগুলো কার্যকর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দেশের ভেতরে যারা দুর্নীতিতে জড়িত তাদেরও কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। যদি তাদের দৃশ্যমান শাস্তি না হয়, তাহলে দুর্নীতি বন্ধ হবে না, আমাদের নীতি ও মূল্যবোধভিত্তিক যে সমাজের স্বপ্ন দেখছি, তা দুর্বল হয়ে পড়বে।

আরও পড়ুনঃ   সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জনশুনানি সঞ্চালনায় ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিন, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ম তামিম ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST