৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে রাহুলকে জিলাপি পাঠাল বিজেপি

অনলাইন ডেস্ক : হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর বুথফেরত জরিপ বলেছিল কংগ্রেসই জিতবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। রাজ্যটিতে জিতেছে বিজেপি, আর বিরোধী দলেই থাকতে হচ্ছে কংগ্রেসকে। এদিকে, নির্বাচনে জয়ের পর হরিয়ানা বিজেপি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বরাবর দিল্লিতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জিলাপি পাঠিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হরিয়ানা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধী বরাবর এই জিলাপি পাঠানো কোনো বন্ধুত্বের নিদর্শন নয় বরং রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বিতা একধরনের অপমানই। মূলত রাহুল গান্ধীর বক্তব্যের সূত্র ধরেই এমনটা করা হয়েছে।

আরও পড়ুনঃ   কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

হরিয়ানা বিজেপি রাহুল গান্ধী বরবার জিলাপি পাঠানোর বিষয়টি ফলাও করে প্রচার করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। প্ল্যাটফর্মটিতে শেয়ার করা এক পোস্টে দলটি বলেছে, ‘ভারতীয় জনতা পার্টির (হরিয়ানায়) সব কর্মীর পক্ষ থেকে রাহুল গান্ধীর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।’ সেই পোস্টে একটি অনলাইন খাদ্য সরবরাহ অ্যাপের স্ক্রিনশটও শেয়ার করা হয়। সেই স্ক্রিনশটে ঠিকানা লেখা ছিল, ‘২৪, আকবর রোড, দিল্লি, কংগ্রেস কার্যালয়।’

স্ক্রিনশটে দেওয়া তথ্যানুসারে, রাহুল গান্ধী বরাবর এক কেজি জিলাপি পাঠানো হয়েছে। দিল্লির কনট প্লেসে অবস্থিত ‘বিকানেরওয়ালা’ নামের একটি দোকান থেকে এই জিলাপি অনলাইন কেনা হয়। ভারতীয় রূপিতে এই জিলাপির দাম ছিল ৫৫০ রুপি। তবে সব মিলিয়ে প্রায় ৬০০ রুপি খরচ করতে হয়েছে বিজেপিকে।

আরও পড়ুনঃ   সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬৭

এর আগে, হরিয়ানার গোহানা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জিলাপি নিয়ে মন্তব্য করেন। এখান থেকে জিলাপি তৈরি করে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এমনকি দেশের বাইরেও রপ্তানি করা হয়। সে সময় তিনি বলেছিলেন, বিজেপি সরকার প্রবর্তিত জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্সের কারণে জিলাপি উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু তাঁর এই মন্তব্যের কারণে বিজেপির অনেকেই বেশ গোসসা হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST