৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কী হয়েছে ক্যাটরিনার

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত কয়েক মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকবারই খবরের শিরোনামে এসেছেন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে সেটি কেবল গুজবই ছিল। তবে এটি সত্য যে, দীর্ঘদিন থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। এমনকি বিদেশেই দিন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। অথচ এর মধ্যে ফের ক্যাটরিনার স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে জল্পনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায়। এসময়ের ভিডিও ভাইরাল হয়েছে। যার কারণে ক্যাটরিনা কাইফের স্বাস্থ্য নিয়ে ভাবনায় পড়েছেন তার ভক্তরা।

পরনে ফুলছাপ সিল্কের শাড়ি, কানে বড় ঝুমকো, কপালে ছোট্ট টিপে নায়িকাকে লাগছিল অসাধারণ সুন্দর। কিন্তু এরই মধ্যে নেটিজেনদের চোখ পড়লো তার ডান হাতের কনুইয়ের উপরে লাগানো একটি কালো প্যাচে।

আরও পড়ুনঃ   প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা

আর এটি যে মোটেও সাজের অঙ্গ নয়। তা বুঝতে দেরি হয়নি ভক্তদের। অনেকেই বলছেন এটি নাকি কোনও স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ।

এদিকে প্রিয় অভিনেত্রীর হাতে এধরনের প্যাচ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত ও নেটিজেন মহলের সবাই। প্রশ্ন ওঠেছে, ক্যাটরিনা কি অসুস্থ?

একজন লেখেন, ‘এটা ডায়াবেটিস প্যাচ। ক্যাটরিনা ঠিক আছেন তো?’

সাধারণত ডায়াবেটিসে আক্রান্তরা এই ধরনের প্যাচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিস সংক্রান্ত তথ্যের জোগান দেয়।

কখনও কোনও সমস্যা হলেই যাতে দ্রুত পদক্ষেপ করা যায়। তা ছাড়া, যারা ইনসুলিন ব্যবহার করেন তাদেরও সুবিধা হয় এই প্যাচ থাকলে।

আরও পড়ুনঃ   ক্রাশ খেয়ে সিনেমার নায়িকা হতে চাইলেন স্বস্তিকা!

এদিকে ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, এটি সত্যিই স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ। নিজের শারীরিক সুস্থতার বিষয়ে বরাবরই সচেতন ক্যাটরিনা। হার্ট রেট, ক্যালোরি কাউন্ট, স্লিপ প্যাটার্নের উপর নজর রাখার জন্যই তিনি এই গ্যাজেট ব্যবহার করছেন বলে মনে করা হচ্ছে।

যদিও দীর্ঘদিন পর্দায় বা কোনও অনুষ্ঠানে তাকে দেখতে পাওয়া যায়নি বলেই অনেকে সন্দেহ করছেন হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, বিজয় সেতুপতির সঙ্গে। তার পর থেকে আর কোনও খোঁজ নেই। তিনি লন্ডনে ছিলেন বলে জানা যায়। সামনে তাকে দেখা যাবে ‘জি লে জআরা’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST