৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতেই শেষ হচ্ছে মাহমুদউল্লাহ অধ্যায়

অনলাইন ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার এই ব্যাটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ না বলে কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিদায় বলে দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার টি-টোয়েন্টি থেকেও বিদায় নেওয়ার পথে এই ক্রিকেটার।

ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টি খেলেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরে যাবেন রিয়াদ। সে হিসেবে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে খেলবেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতেও।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়ায় ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারত সিরিজে খেলে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা বিসিবিকে আগেই জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গুঞ্জন আছে, দ্বিতীয় টি-টোয়েন্টি সামনে রেখে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। যদিও এ নিয়ে বিসিবির বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রিয়াদের অবসর নিয়ে গেল (শুক্রবার) ভারতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক শান্ত। সেখানে তিনি বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’

আরও পড়ুনঃ   ইসরায়েলের আগ্রাসন ও মানবতাবাদ’ শিরোনামে রাবিতে প্রতিবাদ সমাবেশ

তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।’

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাচের হিসেবে সবচেয়ে অভিজ্ঞতম এই ক্রিকেটার। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST