১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় মধ্যরাতে প্রথমে দোকানে আগুন ও পরে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুদি দোকানদার আব্দুস সালাম ও এ ঘটনায় আটক সাহেব আলী একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সাহেব আলীর ঘরের সঙ্গে লাগোয়া মুদি দোকান চালাতেন আব্দুস সালাম। সেই সূত্রে ওই দোকান থেকে বাকিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেন সাহেব আলী।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে শেখ হাসিনা–কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

সম্প্রতি বাকিতে নেওয়া সামগ্রীর পাওনা টাকা নিয়ে সাহেব আলীর সঙ্গে সালামের দ্বন্দ্ব হয়। এর জেরে সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই মুদির দোকানে আগুন লাগিয়ে দেন সাহেব। বিষয়টি টের পেয়ে সালাম দোকানের বাইরে এলে পেছন থেকে তার ঘাড়ে হাসুয়া দিয়ে কোপ দেন সাহেব। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   মান্দায় বৃষ্টিতে মাঠে পচছে বোরো ধান, কৃষকের মাথায় হাত

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সাহেব আলীকে আটক করা হয়েছে। সালামের মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

১০

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১১

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

১২

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

১৩

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

১৪

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

১৫

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

১৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১৯

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST