১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের তথ্য মিথ্যা : হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক : লেবাননের ভেতর সীমিত আকারে স্থল হামলা শুরু হয়েছে বলে মঙ্গলবার রাতে এক বিবৃতি জানায় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে স্থল হামলা চালানোর এ দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা বলেছে, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে আমরা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছি।

আরও পড়ুনঃ   কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানায়, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি এবং গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হিজবুল্লাহর মিডিয়া রিলেসন্স কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলেছেন, “উগ্র ইহুদিবাদীরা লেবাননে দখলদার সেনাদের প্রবেশের যত দাবি করেছে তার সব মিথ্যা।”

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুয়া’ স্থল হামলার ব্যাপারে মঙ্গলবার সকালে বলে, “কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে।”

তবে স্থল হামলা শুরুর দাবি জানানোর আগে লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে দখলদার ইসরায়েলের সেনারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST