৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী

অনলাইন ডেস্ক : সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তার পূর্বের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তার সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে।

আরও পড়ুনঃ   হাঙরের পেটে মিলল মানব দেহের খণ্ডিত অংশ

পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তার জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।

পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তার তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার বউভাতের অনুষ্ঠান ছিল এবং এসময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

জিও নিউজ বলছে, লোকটি যখন তার বিয়ের অনুষ্ঠানে ছিল তখন তার সাবেক স্ত্রী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ   মামলার শুনানি চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন আইনজীবী

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে তার সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছে। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।

প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এরপর থেকে তারা ওই ব্যক্তির (আদনানের) বাবা-মায়ের পাশের একটি বাড়িতেই থাকতেন।

তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তার পিতামাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST