শিরোনামঃ রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯   |   পাবনা মেরিন ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত   |   আজও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি   |   মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক   |   খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক   |   ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক   |   ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার   |   বগুড়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন মাদক কারবারি   |   সিরাজগঞ্জের কলাবাগানে মিলল চোখ উপড়ানো নারীর মরদেহ   |   বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন   |   ৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন   |   সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু   |   জলপাই বাগানে কী করছেন বুবলী?   |   দাম বাড়ল ভোজ্যতেলের   |   কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা   |   রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল   |   ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি   |   ‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’   |   আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী   |   লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন   |   পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ   |   রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে   |   আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে   |   বিশ্বকাপের ম্যাচ চলাকালে ‘দুর্যোগের’ আভাস, এখনই উদ্বিগ্ন স্কালোনি   |   যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক   |   বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ   |   চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ   |   ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই   |   ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত   |   ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০   |  
gonodhoni
25 Septembertember 2024, 9:47 pm
Online version

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবসমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশে যুগান্তকারি পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশী বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি।
নিউইয়র্ক সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশী বন্ধুদের উদ্দেশে আরও বলেন, ‘তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।’
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০তম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
সংবর্ধনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন-পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমূখ।
অধ্যাপক ইউনূসের সঙ্গে আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ঘটনাগুলো নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না।’
প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস বলেন, যুবসমাজের সামনে কোন স্বপ্ন ছিল না। স্বৈরাচার তাদের স্বপ্ন ও ভব্যিষতকে ধ্বংস করে দিয়েছিল। তাই তারা স্বৈরাচারের পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি।
বিদেশী বন্ধুদের উদ্দেশে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের তরুণরা যে সাহস ও প্রত্যয় দেখিয়েছে, তা আমাদেরকে অভিভূত করেছে। বুলেটের সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্ব বরণ করতে পিছপা হয়নি। তিনি বলেন, তরুণদের গণতান্ত্রিক আকাঙ্খার বাংলাদেশ গড়তে আমরা আপনাদের পাশে চাই।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা গতকাল ব্যস্ত সময় পার করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও কয়েকটি বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।
আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।তথ্যসূত্র: বাসস

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

1

পাবনা মেরিন ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

2

আজও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

3

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

4

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

5

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

6

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

7

বগুড়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন মাদক কারবারি

8

সিরাজগঞ্জের কলাবাগানে মিলল চোখ উপড়ানো নারীর মরদেহ

9

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন

10

৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন

11

সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

12

জলপাই বাগানে কী করছেন বুবলী?

13

দাম বাড়ল ভোজ্যতেলের

14

কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

15

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

16

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

17

‘অভিযোগ করার আগে ভালো করে দেখে নিন’

18

আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

19

লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন

20

Design & Developed by: BD IT HOST