২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ৭৩৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ৬ সাংবাদিককে আসামি করা হয়েছে।

তারা হলেন, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী, ভোরের কাগজের সমরেশ বৈদ্য, কালবেলার সাইদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের সুবল বড়ুয়া, সময় টিভির পার্থ প্রতীম বিশ্বাস ও নিউজটোয়েন্টি ২৪ টিভির নয়ন বড়ুয় জয়। এছাড়া মামলায় ১ হাজার থেকে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৫

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী মো. তাফহীমুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল, কিরিচ, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করেন অভিযুক্তরা। তারা ছাত্র-জনতার উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালান। একপর্যায়ে মামলার বাদী তাফহীমুলের ডান হাতের কব্জিতে গুলি লাগে, যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) সাজেত কামাল বলেন, ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি ও এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST