২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ২০ বছর পিছিয়ে গেছে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক : দুই দশকের মধ্যে গত সোমবার লেবাননের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সবচেয়ে বড় ও গভীর হামলা চালায় দখলদার ইসরায়েল। তারা দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি এই হামলায় লেবাননে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ মানুষের। যার মধ্যে ৩৪ শিশুও রয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনের কাছে দাবি করেছেন, ইসরায়েলের এই হামলা হিজবুল্লাহর সামরিক শক্তি সামর্থ্যকে বেশ দুর্বল করে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বেশি যে হিজবুল্লাহ ২০ বছর পিছিয়ে গেছে।

আরও পড়ুনঃ   শত বছর পর সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বোতলবন্দি চিঠি

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেছেন, যেহেতু হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে এ কারণে ইসরায়েল যেন এই হামলা আর না বাড়ায় এখন তারা সেই চেষ্টা করবেন।

যদিও মার্কিন এ কর্মকর্তা যা দাবি করেছেন সেটির সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠীটি আজ মঙ্গলবার দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে রকেট হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে একটি বিমান ঘাঁটিও আছে।

আরও পড়ুনঃ   সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

হিজবুল্লাহর শক্তি-সামর্থ্য বেশিরভাগ ফুরিয়ে গেছে এমন খবর প্রকাশ করা হয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোতেও। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ যেসব বাড়িতে রকেট রেখেছিল সেগুলোতে হামলা চালানো হয়েছে। কিন্তু তাদের দুরপাল্লার রকেট ও নির্ভুল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে কি না এমন কোনো তথ্য জানায়নি দখলদার ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট জানিয়েছেন, সোমবার ১ হাজার ৬০০ বাড়িতে হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর ১০ হাজার রকেট ধ্বংস করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST