২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আম্বানিকে হারিয়ে ভারতের শীর্ষ ধনী এখন আদানি

অনলাইন ডেস্ক : ভারতের শীর্ষ ধনী পরিবার ধরা হতো মুকেশ আম্বানির পরিবারকে। এবার তাদের হটিয়ে ভারতের শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন আরেক ধনকুবের গৌতম আদানি। মোট ১১ দশমিক ৬ লাখ কোটি রুপির সম্পত্তি নিয়ে তিনি শীর্ষস্থান অধিকার করেছেন। ভারতীয় সংস্থা হুরুন ইন্ডিয়ার শীর্ষ ধনীর তালিকায় এই জায়গা করে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বছর খানেক আগে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি হারান। তবে বিগত বছরে তাঁর সম্পদ অন্তত ৯৫ শতাংশ বেড়েছ বলে জানিয়েছে হুরুন ইন্ডিয়া। আর এর ফলেই তিনি আম্বানিকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিন্ডেনবার্গের অভিযোগের পর যেন ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন গৌতম আদানি ও তাঁর পরিবার। গত বছর তাদের সম্পদ বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। এর ফলে তাঁদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬১ হাজার ৮০০ কোটি রুপিতে এবং এর মধ্য দিয়ে তাঁরা ভারতের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।’

আরও পড়ুনঃ   ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি

গৌতম আদানি সম্পদ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট তাদের প্রতিবেদনে বলেছে, ‘একজন স্বপ্রণোদিত উদ্যোক্তা হিসেবে বিগত পাঁচ বছর ধরে ভারতের শীর্ষ ১০ সম্পদশালীদের একজন ছিলেন। হিন্ডেনবার্গের অভিযোগের পরও তাঁর সম্পদ বেড়েছে ১০ লাখ ২১ হাজার ৬০০ কোটি ডলার।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘আদানি গ্রুপের সবগুলো কোম্পানির শেয়ারের দাম গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। উদাহরণস্বরূপ, আদানি পোর্টসের শেয়ারের দাম ৯৮ শতাংশ বেড়েছে, আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং আদানি পাওয়ারের শেয়ারের মূল্য গড়ে ৭৬ শতাংশ বেড়েছে।’

আরও পড়ুনঃ   গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা

এদিকে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা আম্বানি পরিবারের সম্পদের মূল্য ১০ লাখ ১৪ হাজার কোটি রুপি। ৩ লাখ ১৪ হাজার কোটি রুপির সম্পত্তি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে শিব নাদার পরিবার, ২ লাখ ৮৯ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে পুনওয়ালা পরিবার এবং পঞ্চম স্থানে থাকা সাংভি পরিবারের মোট সম্পদ ২ লাখ ৪৯ হাজার ৯০০ কোটি রুপি।

এ ছাড়া, দেশটিতে বর্তমানে শত কোটি রুপির মালিকানা আছে এমন পরিবারের সংখ্যা ৩৩৪ টিতে পৌঁছে গেছে। যা অতীতের যেকোনো সময়ের সবচেয়ে বেশি। বিগত এক বছরে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST