২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার, র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল রোববার থেকে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাসের (পরিচিতি ক্লাস) মধ্য দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হবে। ইতিমধ্যেই বিভাগগুলো তাদের শিক্ষার্থীদের বরণ করে নিতে সব প্রস্তুতি শেষ করেছে।

এদিকে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুনঃ   সাইবার ক্রাইমে যাচ্ছেন মতিউর: ‘খাসি নিয়ে ভাইরাল যুবক আমার ছেলে নয়’

১৮ সেপ্টেম্বর র‍্যাগিং-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর জানায়, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।’

আরও পড়ুনঃ   ভূমিকম্পে রাবির হলে দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের বিক্ষোভ

নবাগত শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স রয়েছে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে সজাগ নজরদারি রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST