১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আবারও ৭ দিনের রিমান্ডে যুবলীগ কর্মী রুবেল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর আরেকটি হত্যা মামলায় যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলকে (৩৫) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আজ বৃহস্পতিবার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড চেয়েছিল ১০ দিনের।

এর আগে রুবেলকে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এই রিমান্ড শেষে আজ তাঁকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলে পুলিশ। পরে সাকিব আনজুম হত্যা মামলায় তাঁর রিমান্ড চাওয়া হয়।

আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘আমার মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে হাজির করা হলে সাকিব আনজুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

এসআই তাজ উদ্দিন বলেন, ‘আমার মামলাতেও আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আদালতে জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রুবেলের বাড়ি নগরের চণ্ডীপুর এলাকায়। যুবলীগের এই কর্মীকে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্টের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী মারা যান। গত ১৩ আগস্ট রাতে কুমিল্লা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাঁকে রাজশাহীতে আনা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রুবেলকে আদালতে নেওয়া এবং বের করার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাঁকে ঘিরে ধরেন। তাঁরা রুবেলকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST