১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিন্ধু নদ চুক্তি : পাকিস্তানকে নোটিশ দিলো ভারত

অনলাইন ডেস্ক : ৬৪ বছর আগে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ চুক্তি’ নিয়ে পাকিস্তানকে নোটিশ দিয়েছে ভারত। সেই নোটিশে চুক্তির কয়েকটি ধারা পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।

এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ভারতের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই কর্মকর্তা জানিয়েছেন, গত ৩০ আগস্ট ইসলামাবাদে পাঠানো নোটিশ। সেখানে চুক্তির ১৩ নম্বর ধারার ৩ নম্বর উপধারাটি পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।

ভারতী উপমহাদেশের দীর্ঘতম নদী সিন্ধু তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভারতের জম্মু-কাশ্মির বং পাকিস্তানের কাশ্মির বা আজাদ কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তানের ভেতর দিয়ে দেশটির পুরো দক্ষিণাঞ্চল জুড়ে প্রবাহিত হয়ে সিন্ধু প্রদেশের রাজধানী করাচির কাছে আরব সাগরে মিলিত হয়েছে।

আরও পড়ুনঃ   সিরিয়ার সরকারি রেডিও-টিভি, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে

৯ বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু নদ চুক্তি (ইন্দুস ওয়াটার ট্রিটি- আইডব্লিউটি) স্বাক্ষর করে নয়াদিল্লি-ইসলামাবাদ। মধ্যস্থতাকারী এবং সাক্ষী হিসেবে বিশ্বব্যাংকও স্বাক্ষর করেছিল চুক্তিতে।

ভারতের ওই কর্মকর্তা বলেন, “জম্মু-কাশ্মিরে আমাদের দু’টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এ কারণে চুক্তির ১৩ নম্বর ধারার ৩ ধারাটি আমাদের পর্যালোচনা করা প্রয়োজন। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি। বিশ্বব্যাংকও এ ইস্যুতে উভয়পক্ষের সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছে।”

আরও পড়ুনঃ   আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়াল

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলোয়ামায় পাকিস্তানপন্থি জঙ্গিদের হামলা এবং তার জেরে কয়েক মাস পর নয়াদিল্লি কর্তৃক জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিলের পর থেকে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর প্রভাব পড়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও। সিন্ধু নদ চুক্তি সেসবেরই একটি অংশ।

এর আগে এই চুক্তি বিভিন্ন ধরা পর্যালোচনা করার জন্য বিশ্বব্যাংকের মাধ্যমে সালিশী বৈঠকের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান; তবে ভারত সেই প্রস্তাবে রাজি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১০

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৬

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১৭

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১৮

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৯

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

২০

Design & Developed by: BD IT HOST