১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সব জিম্মিকে মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দিলে হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়ছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুদ্ধ বন্ধ ছাড়াও দখলদার ইসরায়েলের কারাগারে বন্দি থাকা কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রস্তাবে।

আরও পড়ুনঃ   সামাজিক মাধ্যমে প্রেম, দুই বছরে ৯ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হির্স্‌চ জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় নতুন এই প্রস্তাবটি দেওয়া হয়। প্রস্তাবটিকে ‘নিরাপদ প্রস্থান চুক্তি’ ও ‘প্ল্যান বি’ নাম দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “আলোচনায় কঠোরতা এবং জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে আমরা আরেকটি প্রস্তাব দেব যেটি তাদের মুক্তির সময় কমিয়ে আনবে এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি হবে। চুক্তিটি তখনই হবে যদি ইয়াহিয়া সিনাওয়ার গাজা ছাড়েন এবং যুদ্ধ বন্ধ করেন। এরমাধ্যমে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারব এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা থেকে বের হয়ে যেতে পারবে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

এর আগেও সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছিল দখলদার ইসরায়েল। কিন্তু হামাস তাদের বিশ্বাস করে না। দলটি মনে করে যদি ইসরায়েল তাদের সব জিম্মিকে ফিরিয়ে নেয় তাহলে তারা গাজায় নতুন করে আবারও বর্বরতা শুরু করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১০

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১১

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১২

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৪

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৫

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৮

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৯

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

২০

Design & Developed by: BD IT HOST