১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি সেরে উঠেছি : প্রভা

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। যে কারণে পর্দায় এখন আর নিয়মিত দেখা মেলে না প্রভার।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, ভাবনাগুলো ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুনঃ   বন্ধুত্বের সংজ্ঞা কী? জানালেন সাফা কবির

প্রভা তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

আরও পড়ুনঃ   তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ

সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’

প্রভার সেই স্ট্যাটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন। কেউ আবার অতীত টেনেও কথা বলছেন।

যদিও প্রভা সেসবের মন্তব্যের কোনো জবাব দেননি। বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST