১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমার দায়িত্ব যদি স্বামী না নেয়, তাহলে অন্য ছেলে নিবে: আদালতে সানাই মাহবুব

অনলাইন ডেস্ক : যৌতুক দাবির পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানাই মাহবুব আদালতে জানিয়েছেন, ভরণপোষণের দায়িত্ব নিলে তিনি সংসার করতে প্রস্তুত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে শুনানিকালে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই। তিনি বলেন, ‘আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার দায়িত্ব যদি স্বামী না নেয়, তাহলে কে নেবে? অন্য ছেলে নিবে?’

এই মামলায় সানাইয়ের স্বামী আবু সালেহ মূসা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে শুনানিতে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, ‘আদালতের সমনের পরিপ্রেক্ষিতে আসামি আত্মসমর্পণ করেছেন। সংসার করতে চান বলে হলফনামাও দিয়েছেন। বিষয়টি আপোসে নিষ্পত্তি করতে চাই।’

এদিকে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা জামিনের বিরোধিতা করে বলেন, ‘আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন, এখন আবার যৌতুক চাচ্ছেন। তিনি অপরাধ করেছেন।’

আরও পড়ুনঃ   পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

আদালত আসামি মূসার কাছে জানতে চান, তিনি কী করেন। উত্তরে মূসা জানান, তিনি আগে ব্যাংকে চাকরি করতেন, তবে এখন বেকার। শুনানিতে তিনি জানান, তিনি সানাইয়ের সঙ্গে সংসার করতে চান।

আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন, ‘আমি আমার শাশুড়িকে সম্মান করি। কিন্তু সংসারে স্বামী যেমন স্ত্রীকে দেখাশোনা করে, সেই দায়িত্ব নিতে হবে। আমি নিজে বাসা ভাড়ার বড় একটা অংশ দিয়ে এসেছি। এখনো সে টাকা চাইছে।’

তিনি আরও বলেন, ‘সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। আমার ভয়েস রেকর্ড আছে। এখন আবার টাকা না দিলে সংসার করবে না। আমি কোথা থেকে টাকা আনব?’

শুনানি শেষে বিচারক বলেন, ‘মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে।’ এরপর আপোসের শর্তে জামিন মঞ্জুর করা হয়।

আরও পড়ুনঃ   অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

বাদীপক্ষের আইনজীবী জানান, আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উভয়পক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন।

২০২২ সালের ২৭ মে সানাই মাহবুব ও আবু সালেহ মূসার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে ১৫ ভরি স্বর্ণ ও আসবাবপত্র দেওয়া হয়। পরে ব্যবসার কথা বলে স্বামী মূসা সানাইয়ের কাছ থেকে ১২ লাখ এবং তাঁর বাবার কাছ থেকে ৭ লাখ টাকা নেন।

এ অভিযোগে বলা হয়, পরবর্তীতে আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা না দিলে সানাইকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং সংসার না করার হুমকি দেওয়া হয়।

পরিস্থিতির উন্নতির জন্য সানাই একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন। এমনকি গত ৭ ও ২২ জুলাই মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু এরপরও মূসা সানাইয়ের বাসায় গিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST