১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ ফাহমিন হত্যা : হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরায় কলেজছাত্র শেখ ফাহমিন জাফরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয়। শেখ ফাহমিন জাফরের মা কাজী মাখমিন শিল্পী অভিযোগটি দায়ের করেন।

আরও পড়ুনঃ   ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিকটিমের নাম শেখ ফাহমিন জাফর, বয়স ১৮ বছর। সে টঙ্গী সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিল।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৮ জুলাই সকালে মায়ের অনুমতি নিয়ে সে ছাত্র আন্দোলনে যায়। যাওয়ার সময় মাকে বলে যায়, যদি শহীদ হয় তবে তার মরদেহ যেন ঘরে না নিয়ে গণভবনে নেওয়া হয় এবং আন্দোলনে সফলতা না পর্যন্ত তার মরদেহ যেন ঘরে নিয়ে না আসা হয়। পরে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। ফাহমিনের মা, মামা ও মামী মরদেহ আনতে যায়। সেখানে গিয়ে তার মামা গুলিবিদ্ধ হয়। পরে মরদেহ দাফনের জন্য গোসল করাতে গেলে স্থানীয় মসজিদ কমিটি সেটিতে বাধা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST