১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতীয় সীমান্তে হেলিপোর্ট বানাচ্ছে চীন, আরও চাপে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে চীন। দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে। একবার এই বিমানবন্দর নির্মাণ হয়ে গেলে প্রত্যন্ত এই অঞ্চলে দ্রুত সামরিক রসদ ও সেনা আনা-নেয়া করতে পারবে বেইজিং। ফলে অরুণাচল নিয়ে ভারত সরকার নতুন করে চাপে পড়ার পাশাপাশি তাদের উদ্বেগ আরও বাড়লো।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। চীনের নতুন বিমানবন্দরটি তিব্বতের স্বয়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গোংরিগাবু চু নদীর তীরে নিংচি এলাকায় অবস্থিত। ওই এলাকা চীনা ভূখণ্ডের মধ্যেই পড়ে।

ইওএস ডেটা অ্যানালিটিক্সে প্রাপ্ত ওপেন-সোর্স স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর পর্যন্ত যেখানে হেলিপোর্টটি নির্মাণ করা হচ্ছে সেখানে কোনো স্থাপনা ছিল না। তবে ৩১ ডিসেম্বরের ছবিতে দেখা যায় সেখানে হেলিপোর্ট নির্মাণের জন্য জমি খালি করা হচ্ছে। আর গত ১৬ সেপ্টেম্বর ম্যাক্সারের উচ্চ-রেজোলিউশনের ছবিতে হেলিপোর্টটি নির্মাধীন অবস্থায় রয়েছে বলে উঠে আসে।

আরও পড়ুনঃ   বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহরজুড়ে আতঙ্ক

ভূ-স্থানীয় গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন প্রথমবারের মতো এই চীনা হেলিপোর্ট নির্মাণের বিষয়টি সামনে নিয়ে আসেন। তিনি বলেন, এই হেলিপোর্ট নির্মাণ হলে চীনা সেনাবাহিনী গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে পারবে। এই অঞ্চলে ঘন জঙ্গল ও এবড়োথেবড়ো পাহাড় থাকায় সামরিক রসদ আনা-নেয়া কঠিন ছিল। তবে একবার এই হেলিপোর্ট হয়ে গেলে দূরবর্তী অঞ্চলে দ্রুত সৈন্য মোতায়েন, টহল দক্ষতা জোরদার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও দূরবর্তী অবস্থানে চীনের সামগ্রিক সামরিক পদচিহ্ন জোরদার করবে।

আরও পড়ুনঃ   কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও বাংলাদেশ থেকে ৬ নাগরিককে ফেরত নেয়নি ভারত

হেলিপোর্টের নির্মাণের ওপর নজর রাখছেন এমন সামরিক সূত্রগুলো জানায়, অবশ্যই একটি সামরিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এই হেলিপোর্টের দ্বৈত ব্যবহার হতে পারে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বেসামরিক মানুষের চলাচল নিশ্চিত হতে পারে। এতে চীনা প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অভিযান এবং তাদের জবাব দেয়ার সক্ষমতা বাড়বে। আপৎকালীন সময়ে দ্রুত সেনা জড়ো করতে পারবে।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রভিন বক্সী বলেন, এই হেলিপোর্টটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোর জন্য হুমকি হয়ে উঠবে। ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে আলোচনা করে একটি উপযুক্ত পরিকল্পনা সাজানোর চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST