১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার সন্দেহভাজন ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরিমন্দির ও কালীমন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এই ব্যক্তি ভারতীয় নাগরিক।

সোমবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস ভারতের নদীয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারে হরিমন্দির ও কালীমন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দেখেন হরিমন্দিরে কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও খুর, অসুরের হাতের আঙুল এবং কালীমন্দিরে গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা। তখন উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় কালে এসপি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   বাগমারায় কলাবাগান থেকে জবাই করা লাশ উদ্ধার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে তদন্তকালে কালীমন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শোয়া অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজনকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম–পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানাননি। তখন সন্দেহ হওয়ায় তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কখনো বাংলা এবং কখনো হিন্দিতে কথা বলেন। নাম বলেন সঞ্জিত বিশ্বাস (৪৫), বাবা নিশিকান্ত বিশ্বাস। গ্রাম নদীয়া এবং তিনি ভারতীয় নাগরিক বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘ভারতীয় নাগরিক গ্রেপ্তার নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া তাঁকে আমরা জিডি–মূলে ১৫১ ধারা মোতাবেক আদালতে পাঠিয়েছিল। এ ঘটনার তদন্ত অব্যাহত আছে।’

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় বইমেলার প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গা পূজামণ্ডপ কমিটির সভাপতি বাবু জগদীশ চন্দ্র ও হরিমন্দিরের সভাপতি স্বপন সাহা বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে অপকর্মটি করেছে। আমরা সর্বজনীন দুর্গা উৎসব শান্তিতে সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে চাই। এ ব্যাপারে প্রশাসনসহ ভাঙ্গার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।’

খবর পেয়ে রাতে সেনাবাহিনীর একটি টহল টিম ও ফরিদপুর পুলিশ সুপার ঘটনাস্থলে পরিদর্শন করে পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ‘যারাই এসব অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালীন মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ বাহিনী কাজ করবে। একই সঙ্গে ভাঙ্গায় ৯২টি পূজামণ্ডপ পরিচালনা কমিটিকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST