১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পেটের দায়ে দুর্যোগ মানছি না, কাঁপছি উপায় নেই

অনলাই্ন ডেস্ক : ‘সকাল থেকে বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছি। আর কত চালাব। এখন বিকেল সাড়ে তিনটা বাজে। ভেজা শরীরে হোটেলে কাঁপতে কাঁপতে দুপুরের খাবার খেলাম। ঠান্ডায় শরীরের ভেতর থেকে কাঁপনি উঠে গেছে। বাতাস বইছে সড়কে ঠান্ডায় টেকা যাচ্ছে না। পেটের দায়ে দুর্যোগ মানছি না। কাঁপছি, উপায় নেই। এখন বাড়িতে চলে যাব।’

এভাবে কথাগুলো বলছিলেন, রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা এলাকার ব্যাটারি চালিত অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য শুক্রবার বাড়ি থেকে বের হয়নি। শনিবারও দেখছি বৃষ্টি হচ্ছে। সেদিনও বাড়ি থেকে বের হয়নি। এভাবে বৃষ্টির জন্য বাড়িতে বসে থাকলে তো পেটে ভাত জুটবে না। তাই আজ ভেবেছি যতই বৃষ্টি হোক কাজে যাব। তাই সকালে ট্রেনে রাজশাহীতে এসেছি। এরপরে গ্যারেজে গিয়ে রিকশা নিয়ে কাজে নেমে পড়েছি। শরীরে রেইনকোট আর লুঙ্গি আছে। তারপরও ভিজে গিয়েছি।’

আরেক রিকশাচালক আব্দুর রশিদ বলেন, ‘বৃষ্টিতে রিকশা কম। যাত্রীও কম। তবে ভাড়া তুলনামূলক ভালো হচ্ছে। যাত্রীরা ১০ থেকে ১৫ টাকা বেশি ভাড়া দিচ্ছে বৃষ্টির কারণে। সবমিলিয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৭০০ থেকে ৮০০ টাকা উপার্জন হয়েছে।’

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে রাসেল ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু

সাইফুল ইসলাম ও আব্দুর রশিদের মতো অনেকেই বৃষ্টিতে ভিজে জীবিকার তাগিদে রিকশা চালাচ্ছেন। গত শুক্রবার সকালে শুরু হওয়া একটানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টিতে ভিজেই তাদের রিকশা নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাত্রীদের নিয়ে ছুটে চলতে হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ার বেগম জানান, রাজশাহীতে গত ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবার বিকেল চারটা থেকে রোববার একই সময় পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৫ দশমিক ৬ মিলিমিটার। রোববার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ দশমিক ৮ মিলিমিটার। এছাড়া শনিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিপাত হয়েছিল ৫ দশমিক ২ মিলিমিটার। এছাড়া শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বৃষ্টিপাত হয়েছিল ৭২ দশমিক ২ মিলিমিটার।

টানা গরমের পর স্বস্তির এ বৃষ্টিতে ভিজছে বরেন্দ্র অঞ্চল। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে রাজশাহী নগরীর নিম্ন এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে সাময়িক দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নগরবাসীকে। তবে স্বস্তির এ বৃষ্টি সবচেয়ে ভালো প্রভাব ফেলেছে জনস্বাস্থ্য ও কৃষিতে।

আরও পড়ুনঃ   পাবনায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থীসহ আহত ৫

বরেন্দ্র অঞ্চলজুড়ে চলছে ধান, কপিসহ অন্যান্য অর্থকরী ফসলের চাষ। বিশেষত ধানের খেতে সেচ দেওয়া নিয়ে কৃষকেরা উৎকণ্ঠা প্রকাশ করছিলেন। লোডশেডিং তীব্র হওয়ায় আবাদ নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন। সেখানে আশির্বাদ হয়েই ঝরলো শুক্রবারের বৃষ্টি।

কৃষকরা বলছেন, যখন সেচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সে মুহূর্তেই আকাশের বৃষ্টি হলো। একবারের সেচ খরচ বাঁচলো। এছাড়া তীব্র গরমে যারা কপি চাষ করছেন, তারা কিছুটা বিপাকে পড়েছিলেন। তীব্র রোদে পাতা শুকিয়ে যাচ্ছিলো। এ বৃষ্টি সব ফসলের জন্যই উপকারী।

পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হাজরাপুকুর এলাকার বাসিন্দা রাজু আহম্মেদ বলেন, এই বৃষ্টির জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। দুই থেকে তিন দিন বৃষ্টি হলে ধানের বীজতলা ফেলব, এমন আশা ছিল। অবশেষে ধানের বীজতলা তৈরি করতে যে পানির প্রয়োজন হয় একদিনেই হয়ে গেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, এই বৃষ্টি ফসলের জন্য ভালো হলো। বিশেষ করে রোপা আমনের জন্য খুবই ভালো। এছাড়া বৃষ্টিপাতের ফলে বিভিন্ন শাক সবজির উৎপাদনও ভালো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST