১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থীসহ আহত ৫

পাবনার আটঘরিয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপির দুই প্রার্থীসহ আহত ৫।

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনে এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন। ‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎আহত অন্যরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও গাড়িচালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাদের বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাস ও হাবিবসহ ওই গাড়িতে থাকা ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু

‎তিনি আরও জানান, আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে যুবককে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগে মামলা

‎পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুতই তারা সুস্থ হবেন বলে আশা করি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST