১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলে ইউভানের জন্মদিনে বড় চমক শুভশ্রীর

অনলাইন ডেস্ক : ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভক্তদের জানিয়েছিলেন। কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

এবার বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউভানের জন্মদিনেই মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী। ইয়ালিনির বয়স এখন দশ মাস। সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ইয়ালিনির সামনেই দাঁড়িয়ে আছে তার ভাই ইউভান। কখনও ইয়ালিনির ছোট্ট মুঠি, কখনও তার খুদে পায়ের ছবি, কখনও বা একরত্তির চুলের ঝুঁটি-এমন নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। কিন্তু অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, কবে দেখা যাবে ইয়ালিনির মুখের ছবি।

আরও পড়ুনঃ   নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

কিছু দিন আগেও মেয়েকে নিয়ে একটি ফোটোশুট করেছেন শুভশ্রী। সেখানেও দেখা যাচ্ছে ইয়ালিনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন শুভশ্রী। তবে ইয়ালিনির মুখ অন্যদিকে। শুধু দেখা যাচ্ছে, খুদের পিঠ।

দু’জনের পরনেই কালো পোশাক। সেই ছবিও মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। অবশেষে ছেলের জন্মদিনেই মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ছবি দেখেই একরত্তিদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার তারকারা।

আরও পড়ুনঃ   বিপাশার জেদে সিনেমার বাজেট ৪ থেকে ১৪ কোটি হয় : মিকা

উল্লেখ্য, ২০২০-তে করোনার সময়ে সুখবর দিয়েছিলেন এ তারকা দম্পতি। সে বছরের ১২ সেপ্টেম্বর তাদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। ইউভানের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।

এদিকেম বুদ্ধদেব গুহের উপন্যাস ‘বাবলি’নিয়ে ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে ছিলেন আবীর চ্যাটার্জি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST