১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ, সেই কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরের আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাছারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান।

নিলয় পারভেজ ইমন সুজানগরের আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে সুবাদেই টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করতেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন গ্রেপ্তার

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদসহ নানা ধরনের ভুয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনার তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এ ঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখ তাদের আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার দায় তিনি স্বীকার করেছেন। তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST