৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: এমবিবিএস ও বিডিএস পাস ছাড়া ডাক্তার উপাধি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এ সময় কর্মসূচির অংশ হিসেবে সাতমাথায় মানববন্ধন শেষে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার (৫ মার্চ) দুপুরে এই কর্মসূচি পালন করেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি যৌক্তিক আখ্যা দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব: আরো কয়েক দিন থাকবে বৃষ্টি

এ সময় শিক্ষার্থীরা বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে চলমান ৩টি রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ২০১০ সাল থেকে ম্যাটস শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা। এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ওটিসি ড্রাগস লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রিপশন করতে পারবে না।

আরও পড়ুনঃ   সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

বগুড়ার সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং তাদের দাবি যথাযথভাবে উপস্থাপন করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST