৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে একটি অবৈধ ভারতীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং সংসদ সদস্য (নাটোর-২) শফিকুল ইসলাম শিমুল। তাঁদের নামে থাকা লাইসেন্স করা চারটি আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় মামলা হচ্ছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।

নাটোর সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, নাটোরে বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ভোরে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় বাড়ির এক রুম থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ও আলোচিত সংসদ সদস্য নাটোর-২ শফিকুল ইসলাম (শিমুল)। তাঁদের নামে আছে লাইসেন্স করা চারটি আগ্নেয়াস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সয়য়ের মধ্যে জমা না দেয়ায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন ।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে লঘুচাপ

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর জুনাইদ আহ্মেদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং শফিকুল ইসলাম আছেন আত্মগোপনে রয়েছেন।

নাটোরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় (৩ সেপ্টেম্বর) পার হলেও নাটোরের সাবেক দুই সংসদ সদস্য বা তাঁদের পক্ষে কেউ তাঁদের নামে লাইসেন্স করা শর্টগান ও পিস্তল থানায় জমা দেননি। এর ফলে এই দুজনের হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র এখন অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর নাটোরে এই দুই সংসদ সদস্যের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। বাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত দুই সংসদ সদস্য ও তাঁর স্বজনেরা নাটোর শহরে ফিরে আসেননি।

দুই সংসদ সদস্যের পাশাপাশি সিংড়া পৌরসভার মেয়র ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের নামে লাইসেন্স করা একটি ও নাটোর শহরের ঠিকাদার আশফাকুল ইসলামের নামে লাইসেন্স করা অপর একটি অস্ত্রও জমা পড়েনি। ৫ আগস্ট তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকেও সাধারণ ডায়েরি করার আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় গরু ও মহিষ আটক

ঠিকাদার আশফাকুল ইসলাম বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় শত শত দুর্বৃত্ত লোহার গেট ভেঙে তাঁর বাড়িতে হামলা করে। ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং তাঁকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ সময় অন্য জিনিসপত্রের সঙ্গে তাঁর নামে লাইসেন্স করা দুটি অস্ত্র ও গুলি লুট করে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে ইমেইল পাঠিয়েছেন।

উল্লেখ্য, নাটোরে আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স দেওয়া ৯৫টি অস্ত্রের মধ্যে নির্ধারিত সময়ে ৮৯টি অস্ত্র জমা পড়েছে।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, যে ছয়টি লাইসেন্স করা বৈধ অস্ত্র জমা পড়েনি, তার মধ্যে দুটি করে সাবেক প্রতিমন্ত্রী পলক ও এমপি শিমুলের। এখন এগুলো অবৈধ বলে ঘোষিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST