৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৯০০ গোলের মাইলফলক ছোঁয়া রোনালদোর কাছে ইউরো জয়ই বিশ্বকাপ

অনলাইন ডেস্ক: ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।

লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’

আরও পড়ুনঃ   হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।

সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ   ওয়ান হেলথ বাস্তবায়নে তিন মন্ত্রণালয়ের সমন্বিত অঙ্গীকার জরুরি-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।

কোন দলের হয়ে রোনালদোর কত গোল

রিয়াল মাদ্রিদ                                                            ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড                                               ১৪৫
পর্তুগাল                                                                    ১৩১
জুভেন্টাস                                                                  ১০১
আল নাসর                                                                ৬৮
স্পোর্টিং লিসবন                                                          ৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST