৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চার নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছেন। পরে এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

কর্তৃপক্ষ বলছে, ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। প্রতিবেশি ত্রিপুরা রাজ্য থেকে করিমগঞ্জে প্রবেশের চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘‘আমাদের আসাম পুলিশের কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য সতর্কাবস্থায় রয়েছে।’’

তিনি বলেন, বুধবার করিমগঞ্জ জেলা থেকে আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ এবং লখিপুর আক্তার নামের পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   অ্যাম্বুলেন্স মেলেনি, শিশুর লাশ গামলায় করে নিয়ে গেলেন বাবা

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১ হাজার ৮৮৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে।

আসাম পুলিশের মহাপরিদর্শক জি পি সিং বলেছেন, কোনও ব্যক্তি ব্যক্তি যাতে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করতে না পারেন, সেজন্য আসাম পুলিশও সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।-সূত্র: ডেকান হেরাল্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST