১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিজেএমসির সমস্যা সমাধানে চেষ্টা করবো: বস্ত্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল বেশি। বিজেএমসিতে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।

রোববার (১ সেপ্টেম্বর) বিজেএমসি প্রধান কার্যালয়ে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসির সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের যেসব উদ্যোগ তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স অ্যাসোশিয়েশনের পক্ষ হতে বিজেএমসির সমস্যা যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিজেএমসির পরিচালক, উপদেষ্টা, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুনঃ   রাবিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মত বিনিময় সভায় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২% উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএর চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ, বিজেএসএর ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বিজেজিইএর সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাসুদ, বিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST