২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪ সেন্টিমিটার বেড়েছে পদ্মার পানি

স্টাফ রিপোর্টার : ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার তিন দিন পর রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার।

এর আগে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সর্বশেষ পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার।

জানা গেছে, ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছিল। তার মধ্যে রাজশাহী জেলাও ছিল। গত ২৬ আগস্ট ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় নদী চর ছাড়াও নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে করে পদ্মার চরে থাকা বাসিন্দাদের অনেকেই বাড়ি ছেড়ে লোকালয়ে চলে আসেন।

আরও পড়ুনঃ   ৪০তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

গত ২৬ আগস্ট ফারাক্কা বাঁধের সব গেট খুললেও তেমন পানি বাড়েনি পদ্মায়। সেই দিন থেকে একটানা তিন দিন পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত থেকে বাড়তে শুরু করে পদ্মার পানি। বৃহস্পতিবার সকাল ৬টায় শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার। অর্থাৎ একরাতে বাড়ে ২ সেন্টিমিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, সোমবার বিকেল ৩টায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। ওইদিন সন্ধ্যা ৬টার দিকেও ছিল একই উচ্চতা। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একই উচ্চতায় পানি প্রবাহিত হয়। অঞ্চলটিতে পানির বিপদসীমা ১৮ দশমিক ০৫ সেন্টিমিটার। ফলে পদ্মার পানি বিপদসীমার ১ দশমিক ৭১ মিটার নিচে আছে।

আরও পড়ুনঃ   রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক বলেন, সর্বশেষ বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। এরপর রাত থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার। সকাল ৯টা ও দুপুর ১২টায় ছিল ১৬ দশমিক ৩৩ সেন্টিমিটার। এছাড়া সর্বশেষ বিকেল ৩টায় ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার হয় পানির উচ্চতা। ধারণা করা হচ্ছে পদ্মার পানি আরও বাড়তে পারে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, প্রতি বছর ফারাক্কার সব গেট খুলে দেওয়া হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST