১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শণে তথ্য ও সম্প্রচার সচিব

নগরীর কাশিয়াডাঙ্গাস্থ নির্মিতব্য আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

স্টাফ রিপোর্টার : গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মিতব্য আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   গণমাধ্যমের স্বাধীনতা ও সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সচিব বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকারের বরাদ্দ অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প শেষ করতে হবে।

এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতিধারা বাড়ানোর সাথে সাথে দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। অর্থের কোনো সমস্যা নেই, অর্থ ছাড় হয়ে গেছে।

আরও পড়ুনঃ   রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ও সৈয়দ এ মু’মেনসহ রাজশাহীতে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST