শিরোনামঃ বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার   |   রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা   |   দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর   |   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪   |   শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   |   হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড   |   নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ   |   রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি   |   বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা   |   গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন   |   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন   |   রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত   |   বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার   |   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক   |   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১   |   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ   |   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন   |   জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল   |   রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ   |   সাভারে পার্কিং করা বাসে আগুন   |   ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা   |   সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি   |   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত   |   দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়   |   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি   |   এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ   |   সেঞ্চুরি মিস করে যা বললেন বাংলাদেশি ওপেনার   |  
২৮ আগস্ট ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
Online version

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে থেকেই সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন।

আজ বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়—

‘যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার নিদিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায় নাই এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে;

সেহেতু সরকার, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮-এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণাসংক্রান্ত এই বিভাগের বিগত ১৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ০১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন এসআরও নং ২৮১/আইন/২০২৪ এতদ্বারা বাতিল করিল এবং উক্ত আইনের তফসিল-২ হইতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনে তালিকাভুক্তি বাতিল করিল।’

সাইয়েদ আবুল আলা মওদুদির নেতৃত্বে ১৯৪১ সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার নিষিদ্ধ হয়। ১৯৫৯ ও ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল।

পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াতে ইসলামী। ওই সময়ের ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে হয় ইসলামী ছাত্রশিবির।

জামায়াত সর্বশেষ নিষিদ্ধ হয় ১ আগস্ট, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ২৭ দিনের মাথায় তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।

আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

2

হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

3

দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

4

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

5

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

6

হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড

7

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

8

রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

9

বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

10

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

11

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

12

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত

13

বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

14

ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

15

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ

16

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

17

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

19

তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন

20

Design & Developed by: BD IT HOST