১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবে: ইনু

স্টাফ রিপোর্টার : বাজার সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে জাতীয় যুব জোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ইনু বলেন, বিএনপি-জামায়াত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। তবে বিএনপি-জামায়াতের কাছে সংকট সমাধানের কোনো প্রস্তাব নেই। বিএনপি আন্দোলনের নামে যা করছে তার ভেতরে গণতন্ত্র নেই। বিএনপি-জামায়াত ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। তাই দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। এর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানী শক্তি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবিলা করতে হবে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে দেশের জনগণ এখন দুঃখ-কষ্টে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করছে। তাই কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

আরও পড়ুনঃ   নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

এ সময় সমাবেশ থেকে ইনু বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। না হলে বেকার ভাতা দেওয়ার কথা উল্লেখ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জোরালো দাবি জানান।

যুব সমাবেশের যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল কবির স্বপন। এ ছাড়া জাসদ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১০

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১১

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৪

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৫

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৮

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST