২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে: আমির খসরু

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে পানির হিস্যা দিতে হবে।

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে চুক্তির বিষয়ে তিনি আরো বলেন, জনগণ যদি বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো।

আজ লক্ষ্মীপুর জেলা শহরের পৌর আইডিয়াল কলেজে বন্যায় আশ্রিতদের দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বন্যাকবলিতদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় বিএনপি’র উদ্যোগে বন্যাকবলিত নারীদের শাড়ি ও পরিবার গুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   দিনভর জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় শাওন ও সাবা

সাবেক এই মন্ত্রী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যায় কবলিত এলাকায় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। বন্যার্তদের খাওয়া-দাওয়া ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপি’র এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আমির খসরু।

আরও পড়ুনঃ   রাস্তা অবরোধের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা : পুলিশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST