২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দেড়শ ছুঁয়ে অপরাজিত মুশফিক

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি বাংলাদেশের জন্য কিছুটা বিরলই বলা চলে। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মোটে ৬ জন। আজ সেই তালিকায় নতুন যুক্ত হলেন মুশফিকুর রহিম। হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস এবং ইমরুল কায়েসের পর এই লিস্টে যুক্ত হলেন মুশফিক।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ বলে সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন মুশফিক। এরপরও দেখেশুনে খেলেছেন তিনি। ইটমধ্যেই স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। এখানে পৌঁছাতে ২৮৬ বল খেলেছেন।

আরও পড়ুনঃ   আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ২য় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এখন মুশফিক। রাওয়ালপিন্ডিতে করা এই সেঞ্চুরি মুশফিকের জন্য ১১তম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে এরচে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের। সাবেক টেস্ট অধিনায়কের সেঞ্চুরি ১২টি। অবশ্য গেল তিন বছরের পরিসংখ্যান জানান দিচ্ছে ক্যারিয়ারের সায়াহ্নে এসেও মুশফিক কতটা অনবদ্য৷

টেস্ট ক্রিকেটটা যেন এই বয়সে এসেও বেশ উপভোগই করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানের মাইলফলক থেকে ৩২ রান দূরে থাকতে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিক। কাল শেষ সেশনে ফিফটি পূরণের পথে সেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছেন। তামিম ইকবাল আগেই আছেন এই লিস্টে। তার রান ১৫ হাজার ১৯২। ১৫০ করার পর তামিমের আরও অনেকটাই কাছে আছেন মুশি।

আরও পড়ুনঃ   বিএমডিএর সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

টেস্টে ক্যারিয়ারে মুশফিকের ব্যাটিং গড় ৩৮.৭৭ হলেও ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তা হয়েছে ৪৭.০৩। এই তিন বছরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। করেছেন ১ হাজার ৩৩৪ রান। এই ইনিংস খেলার পর সেই সংখ্যাটা আরও বাড়বে নিশ্চিতভাবেই। এই সময়ে তার চেয়ে বেশি রান কেবল লিটনের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৮ রান। প্রথম ইনিংসে সফরকারীদের লিড এখন ২০ রানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST