১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মিনু বলেন, তিনি অবশ্যই ফিরবেন। তিনি বাংলাদেশের নাগরিক। যারা বাইরে আছেন সবাই ফিরবেন। যাদের বিচার আচার (মামলা) আছে তারা আইনের সম্মুখীন হবেন। শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচার হবে।

রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি যিনি মেয়র (এইচএম খায়রুজ্জামান লিটন) ছিলেন এমন পরিস্থিতির জন্য তিনিই দায়ী। কারণ মেয়রের চেয়ার সবার। আমি যখন মেয়র হবো, তখন আমি সবার। আমি যখন রাজপথে আছি তখন বিএনপি। আমিও ১৮ বছর চালিয়েছি। আমি দুই-তিন ঘণ্টার বেশি কোনোদিন সিটি করপোরেশনে বসিনি। আমি ওই চেয়ারটাকে বলতাম ‘শয়তানের চেয়ার’। যতই বসা হবে ততই নিচে গরম হবে।

আরও পড়ুনঃ   কবে নির্বাচন দেবেন দিন-তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন: দুদু

তিনি আরও বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাতৃভূমি বাংলাদেশ। তারপরে হচ্ছে আমাদের দল ও ব্যক্তি। কোনো ব্যক্তির কারণে দলে ক্ষতি হলে দলীয়ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা খুবই অল্প সময়ের মধ্যে ঝরে পড়বেন। আর যারা প্রকৃত ভালো নেতা তারা যে দলেরই হোক অবশ্যই হাইলাইট হবেন। নতুন প্রজন্ম একটা ভালো রাজনৈতিক লিডারশিপে আসছে। এটা আমাদের ও জাতির জন্য দরকার।

সম্প্রতি ছাত্র আন্দোলনের বিষয়ে মিনু বলেন, আমাদের প্রায় ১ হাজার ১০০ এর মতো নেতাকর্মী বিভিন্ন মামলায় আটক হয়েছেন। আমাদের চারজন মারা গেছেন। নিহতদের পরিবারকে তারেক রহমান তার ফান্ড থেকে প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করবেন। এছাড়া অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে পঙ্গু হয়েছেন।

আরও পড়ুনঃ   এইচএসসি ও সমমানের পরীক্ষার চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে

তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হন তাহলে তাদের আইনের হাতে তুলে দিতে অনুরোধ জানাচ্ছি। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী ব্রিটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গে মিনু বলেন, একটি মহল ১৫০ বছরের পুরাতন ব্রিটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে। এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেব না। কোনো অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST