১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হতে যাচ্ছে। পূর্বে পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকলেও এবার তা হচ্ছে না। এবার শিক্ষা প্রতিষ্ঠানে চলবে নিয়মিত ক্লাস।
আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা-২০২৪ শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসাথে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
চিঠিতে জানানো হয়, শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ চিঠির আলোকে দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একই নির্দেশনা দেবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার মোট প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩ টি এবং কেন্দ্র রয়েছে ২ হাজার ৭২৫ টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST