১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিদায় নিচ্ছেন কিশিদা, নতুন প্রধানমন্ত্রী খুঁজছে জাপান

অনলাইন ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নিজের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরিকল্পনাও চুড়ান্ত করেছেন তিনি।

বুধবার রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে কিশিদা নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি আরও বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে এলডিপি নতুন একজন শীর্ষ নেতা বেছে নেবে, ‍যিনি আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।

জাপানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ভাবশিষ্য ফুমিও কিশিদা দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। এই বিপুল জনপ্রিয়তার ওপর ভর দিয়েই ২০২১ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন তিনি।

তবে এলডিপির নেতা-কর্মীদের দুর্নীতি, জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি এবং নিজেদের মুদ্রা ইয়েনের মান পড়তে থাকার কারণে সম্প্রতি তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল। গত মাসে এক জরিপে দেখা গেছে, জাপানের মাত্র ১৫ দশমিক ৫ শতাংশ মানুষ কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

আরও পড়ুনঃ   ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বুধবারের সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, “আমাদের দলে বড় পরিবর্তন আসছে। জনগণের আকাঙ্ক্ষা আমি মেনে নিয়েছি। সামনের নির্বাচনে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।”

“আমি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। গণতন্ত্রের বিকাশের জন্য মুক্ত বিতর্ক এবং স্বচ্ছ ও অবাধ নির্বাচন জরুরি। আমি আশা করছি যে আমার পদত্যাগের পর দল ফের তার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারবে।”

সাংবিধানিকভাবে এখনও কিশিদার মেয়াদ রয়েছে এক বছরের বেশি। এলডিপির এক নেতা জানিয়েছেন, যে তারা প্রধানমন্ত্রী ও দলীয়প্রধানকে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কিশিদা অনড়। তিনি বলেছেন, বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে তার থাকা ‘দায়িত্বহীনতার’ পরিচয়।

আরেক সদস্য বিবিসিকে বলেছেন, “তার এই সিদ্ধান্ত একই সঙ্গে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে তার রেকর্ড যথেষ্ট ভালো। কিন্তু দলের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো।”

আরও পড়ুনঃ   সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬৭

প্রসঙ্গত, জনপ্রিয়তার দিক থেকে জাপানের রাজনীতিতে এলডিপির প্রভাব এখনও একচেটিয়া। ১৯৫৫ সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছে দলটি। বর্তমানে জনপ্রিয়তার যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি, তা প্রায় অভূতপূর্ব।

জাপানের একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া ফুমিও কিশিদার পিতা এবং পিতামহ— উভয়েই দেশটির পার্লামেন্টের সদস্য ছিলেন। কিশিদা নিজে প্রথম এমপি হন ১৯৯৩ সালে। সবচেয়ে দীর্ঘমেয়াদে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ড রয়েছে তার।

২০২১ সালের নির্বাচনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র উত্তরসূরী হিসেবে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন তিনি। সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় এলডিপি এবং নিজের ক্যারিয়ারে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন কিশিদা।-সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST