২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ায় সর্বকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দাবানল। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩৫০,০০০ একর (১৪২,০০০ হেক্টর) এলাকা পুড়ে গেছে,এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার এক্স-এ একথা জানিয়েছে।
দাবানলের কারণে ৪,০০০-এরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ,পাহাড়ী এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
ক্যাল ফায়ার বলেছে,‘অগ্নিনির্বাপকদের চরম অগ্নি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’
সংস্থা জানায়,এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেন সহ প্রায় ২,৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’।
ক্যাল ফায়ার শনিবার একটি আপডেটে বলেছে,‘খাড়া ভূখন্ড এবং বাতাসের কারণে আক্রমনাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে।’ যদিও এই অঞ্চলে শীতল আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতা প্রত্যাশিত ছিল।
বুটে কাউন্টির চিকোর কাছে বুধবার আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টিতে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়।
সর্বশেষ আপডেটে দেখা গেছে আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
দাবানলের ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি করেছে যা নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার,একটি জ্বলন্ত গাড়িকে একটি খাদে ঠেলে ঢেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে পুলিশ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে।
কিছু এলাকার বাসিন্দা,যেমন জুলিয়া ইয়ারবো,ইতিমধ্যেই তাদের বাড়ি ছাই হয়ে যেতে দেখেছেন।
প্যারাডাইস থেকে মাত্র ১৫ মাইল দূরে চিকো শহর, ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে বিধ্বস্ত হয়। এসময় দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছে।
দাবানল বা ক্যালিফোর্নিয়ায় কথিত পার্ক ফায়ার ছড়িয়ে পড়ায় আবার প্যারাডাইস থেকে লোকদের সরিয়ে নেওয়ার সতর্কতার অধীনে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন,জলবায়ু পরিবর্তন,মানুষের কর্মের দ্বারা ত্বরান্বিত আরও চরম আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে। -বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST