২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবি সদস্যরা। ভারতে পাচারের চেষ্টা করা এসব বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার ভোরে রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দামোদরপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সাপের বিষ ভারতে পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষগুলি ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে নিয়ে আসেন।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উদ্ধারকৃত ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা। লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আরও জানান, শুক্রবার রাতে বিরামপুর থানায় সাপের বিষগুলি জমা করাসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST