২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলে পুড়ে ছাই কানাডার ঐতিহাসিক শহর

অনলাইন ডেস্ক : বিশালাকৃতির, দ্রুত এগিয়ে আসা ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার ঐতিহাসিক শহর জাসপারের অর্ধেক অংশ। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন এখন তাদের লক্ষ্য হলো যতটা সম্ভব ভবনগুলো রক্ষা করা।

আগুনের ভয়াবহতায় আলবার্তা প্রদেশের বেশিরভাগ সড়ক মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া যেসব জায়গায় এক সময় বাড়ি ছিল সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সেখানকার আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়— এতে কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এছাড়া সামনে আবহাওয়া আরও উষ্ণ থাকতে পারে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

আলবার্তা প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন জায়গাতেও সক্রিয় দাবানল জ্বলছে।

দাবানলে এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি। তবে ২০ হাজার পর্যটক এবং ৫ হাজার স্থানীয় বাসিন্দা আলবার্তা প্রদেশের উঁচু পাহাড়ি অঞ্চলে চলে গেছেন।

জাসপারের ন্যাশনাল পার্ক বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ৮৯ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশাপাশের জায়গাগুলো দাবানলের ঝুঁকিতে নেই।

বাতাস, আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে দাবানলটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে গণ প্রত্যাবাসন

আলবার্তার প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ ভয়াবহতার ব্যাপারে স্পষ্ট তথ্য জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, ইতিমধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ ভবন পুড়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, জাসপার জাতীয় পার্কটি এই শহরের কয়েক প্রজন্মের জন্য একটি গৌরব ছিল। কিন্তু আগুন সবকিছু শেষ করে দিয়েছে।

শহরটিতে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক আসেন। দাবানলের কারণে তারা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন। অনেকেই এখন সেখানে আটকা পড়ে গেছেন।সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST